1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ীতে মোবাইলের দোকানে চুরি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইলের দোকানের টিন কেটে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের নিমতলা মোড়ে সোহেল টেলিকম নামে একটি মোবাইলের দোকানে টিন কেটে এই চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক নুর আলম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। এরপর পরের দিন বুধবার সকালে দোকাল খুলে দেখেন দোকানের উপরের সেলিং খোলা এবং টিন কাটা রয়েছে। সেখানে একটি দড়ি ঝোলানো রয়েছে। তিনি বলেন, দোকানের স্মার্ট মোবাইল, এক্সোসরিসসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।
এ ঘটনায় দোকান মালিক নুর আলম বাদী হয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। এ নিয়ে ওই মার্কেটে চার বার চুরির ঘটনা ঘটলো।
এর আগে পাশের দোকানে চুরির ঘটনায় প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কেট মালিক মোতালেব হোসেন।
পৌর কাওন্সিলর মমতাজুর রহমান পারভেজ ও স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এটি খুব দু:খজনক ঘটনা। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের চরম ক্ষতি সম্মুখিন হতে হবে। এ বিষয়ে তারা প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছন।
বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি, পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্তা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com