1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

যশোর: যশোরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় আকিমুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) নিলুফার শিরিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আকিমুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।

আদালতের স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল সাংবাদিকদের জানান, আকিমুল ইসলাম যৌতুকের দাবিতে স্ত্রী হালিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। এজন্য হালিমা খাতুন বিভিন্ন সময় বাবার কাছ থেকে টাকা এনে স্বামীকে দিতেন। সবশেষে আকিমুল ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। ২০১৩ সালের ৩১ মে হালিমা খাতুন তার বাবার কাছ থেকে এক লাখ টাকার একটি চেক এনে দেন। দাবিকৃত টাকা না পেয়ে আকিমুল স্ত্রীকে মারধর করেন। এতে অন্তঃসত্ত্বা হালিমা মারা যান। এরপর আকিমুল ও তার স্বজনরা হালিমার মরদেহ ফেলে পালিয়ে যান। প্রতিবেশীদের কাছ থেকে বিষয়টি জেনে হালিমার বাড়ির লোকজন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।

পরে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর হালিমার বাবা লিয়াকত আলী বাদী হয়ে আকিমুল ইসলামকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে থানার এসআই কামাল হোসেন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আকিমুল ইসলামকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com