
কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা মম্বিপাড়ায় কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে ‘কারিতাস বরিশাল অঞ্চল’ প্রয়াস প্রকল্পের উদ্যোগে কৃষক মাঠ স্কুলের সভাপতি রমা রায় এর বাড়িতে স্থানীয় কৃষকদের নিয়ে এ দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কারিতাস প্রয়াস প্রকল্পের কলাপাড়ার মাঠ কর্মকর্তা জামাল হোসেন। মাঠ দিবস অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস প্রয়াস প্রকল্পের (এ এন্ড এলপিইডাব্লিউ) অসিম কুমার বিশ্বাস।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলাপাড়া (লতাচাপলী)র উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল হাসান (পলাশ), উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান, কারিতাস প্রয়াস প্রকল্পের (এ এন্ড এলপিইডাব্লিউ) বেঞ্জামিন স্বপন, জাহিদুল ইসলাম ও কৃষকদের মাঠ বিদ্যালয়ের সভাপতি কৃষানী রমা রায়সহ স্থানীয় অর্ধশত প্রান্তিক চাষি।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জলবায়ু পরিবর্তন জনিত সহনশীল চাষাবাদে কীটনাশক সারের প্রয়োগ কমিয়ে কেঁচো ও জৈব সার ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এ দিবস পালন করা হয়। এসময় স্থানীয় কৃষক আনোয়ারের কৃষি ক্ষেতে ভার্মি কম্পোস্ট ব্যবহারে অধিক ফলন পাওয়ায় তার ফসলী মাঠ পরিদর্শন করা হয়।