1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা জোরদার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের পাশে অস্ত্রধারী ব্যক্তির সন্দেহভাজন ঘোরাফেরায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সদর দপ্তরের বাইরে অস্ত্র হাতে এক ব্যক্তিকে ঘুরতে দেখা যাওয়ার পরপরই দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন জাতিসংঘের সদর দপ্তর।

জাতিসংঘের একজন মুখপাত্র জানান, জাতিসংঘ সদর দপ্তর বন্ধ রাখা হয়েছে। সেখানে পুলিশের কার্যক্রম চলছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘ সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ওই পথে জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে। তবে কার্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রম চালু আছে।

পুলিশের তদন্তের কারণে জনগণকে ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় ঢুকতে নিষেধ করা হচ্ছে বলে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ টুইটারে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com