1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে রূপনারায়নকুড়া ইউপি কমপ্লেক্সে দুধর্ষ চুরি

  • আপডেট টাইম :: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৮নং রূপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদ ভবনে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতের কোন এক সময় এ চুরি সংগঠিত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিষদ সূত্র জানায়, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকে পরিষদের বর্তমান চেয়ারম্যান, সদস্য ও অন্যান্য দায়িত্বশীলগণ পরিষদে যাতায়াত বন্ধ রেখেছেন। শুধুমাত্র ইউপি সচিব মাঝেমধ্যে আসা-যাওয়া করতেন। ফলে অন্তত এক সপ্তাহ ধরে পরিষদ অনেকটা জনশুন্য অবস্থায় পড়ে আছে।

এরই মধ্যে শনিবার সকাল ভোরে পরিষদের এক প্রতিবেশি পরিষদ কমপ্লেক্সের কয়েকটি কক্ষের তালা ঝুলানোর হেজবুন কাটা দেখে বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমানকে মোবাইল ফোনে খবর দেন। খবর পেয়ে চেয়ারম্যান কার্যালয়ে গিয়ে ইউপি সচিব, সদস্যদের কক্ষ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, প্রাণী সম্পদ বিভাগের কক্ষসহ মোট ৬টি কক্ষের তালা খোলা অবস্থায় দেখতে পান। এসময় তালা ঝুলানোর জন্য লাগানো ৬টি কক্ষের প্রত্যেকটি দরজার হেজবুনের রিং এর মতো অংশ কাটা অবস্থায় পাওয়া যায়। পরে তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে থানা পুলিশ ও গণমাধ্যমকর্মীসহ ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় ডিজিটাল সেন্টারে থাকা একটি স্ক্যানার, একটি প্রিন্টার, দুইটি কম্পিউটার সেট এবং সচিবের কক্ষ থেকে কিছু কাগজপত্র চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এছাড়াও ডিজিটাল সেন্টার ও সচিবের কক্ষে থাকা তিনটি স্টিলের আলমীরা খোলা অবস্থায় পাওয়া যায়। যেখান থেকে নথিপত্র চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, গত পাঁচ বছরে কোনদিন এমন ঘটনা ঘটেনি। নির্বাচন শেষ হলো, আমি হেরে গেলাম। আর তখনই এমন চুরির ঘটনার পেছনে কোন ষড়যন্ত্র থাকতে পারে। আমি এ বিষয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করব।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি প্রাথমিকভাবে চুরি বলেই মনে হচ্ছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com