
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নবী হোসেন (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পাঠাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নবী হোসেন উপজেলার চরবসন্তি গ্রামের মৃত ফসির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার পাঠাকাটা এলাকার ইমরান হোসেনের নতুন বিল্ডিংয়ের ছাদে রডের কাজ করছিল নির্মাশ শ্রমিক নবী হোসেন। হঠাৎ অসাবধানতাবশত রড বিদুুতায়িত হয়ে গেলে নবী হোসেন ঘটনাস্থলেই মারা যান।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, নির্মাণ শ্রমিক নবী হোসেনের মরদেহ থানা হেফাজতে আনা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চ্ছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।