1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

পুলিশে দ্বারস্থ ‘কাঁচা বাদাম’র গায়ক

  • আপডেট টাইম :: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই গানের গায়ক ভুবন বাদ্যকর। পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন আর ভুবন বাদ্যকরের গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ফেইসবুক, ইউটিউব, টিকটক খুললেই বেজে উঠছে তার গান। তার গান দিয়ে লাখ লাখ টাকা আয় করছেন অনেকে। কিন্তু তার ভাগ্যে কিছুই জুটছে না। এই অভিযোগ নিয়েই থানায় হাজির ভুবন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভুবনের অভিযোগ ‘কাঁচা বাদাম’ গানটি তার লেখা ও সুর করা। কিন্তু এই গানে অনেকে লাভবান হলেও তার লাভের অঙ্ক শূন্য। তিনি চাইছেন পুলিশ বিষয়টি তদন্ত করে তার প্রাপ্যটা পেতে সাহায্য করুক।

সংবাদমাধ্যমে ভুবন বাদ্যকর জানান, প্রতিদিন অসংখ্য মানুষ তার বাড়িতে ভিড় করছেন। অভিযোগ জানাতে থানায় গেলে সেখানেও অনেকে সেলফি তোলার জন্য তাকে ঘিরে ধরেন।

স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে রাতারাতি খ্যাতি পাওয়া ভুবন বাদ্যকরের সংসার। প্রতিদিন ২০০-২৫০ রুপির বাদাম বিক্রি করেন। বাদাম না কিনলেও তার গানের সুর শুনে অনেকে ছুটে আসেন। টাকার পাশাপাশি পুরোনো সিটি গোল্ডের চেইন, চুড়ি, হাতের বালা, পুরোনো নষ্ট মোবাইল, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়েও বাদাম দিয়ে থাকেন ভুবন। মাত্র ১৫ হাজার রুপিতে পুরোনা একটি মোটরবাইক কিনেছেন, সেটিতে চড়েই গ্রামে গ্রামে বাদাম বিক্রি করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com