1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

মেক্সিকোতে বস্তাবন্দি ২১০ অভিবাসী উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে বস্তাবন্দি অবস্থায় ২১০ জন অভিবাসীকে ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার (৪ ডিসেম্বর) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে, শুক্রবার পুয়েবলা রাজ্যের একটি চেকপয়েন্টে ট্রাকটি থামাতে ব্যর্থ হয় পুলিশ। এরপর সেটি ধাওয়া করে টেকামাচালকো শহরের কাছে আটক করা হয়।

ট্রাকের দরজা খুলে গদি ও ঘরে তৈরি ফ্যানের মধ্য থেকে নারী, পুরুষ ও শিশুদের উদ্ধার করা হয়। এসময় ট্রাকের চালককেও আটক করা হয়। এর আগে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে কর্তৃপক্ষ ট্রাকের দুটি ট্রেলারে ছয়শ অভিবাসীকে খুঁজে পায়।

গত কয়েক বছরে মেক্সিকোতে অভিবাসী সংকট তীব্র আকার ধারণ করেছে। লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে। ২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের পর উত্তর আমেরিকার দেশগুলোতে পাড়ি জমানোর চেষ্টা করছে হাইতির অভিবাসীরা। তারা এখন উন্নত জীবনযাপনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চাইছেন।

চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের ডেল রিও সীমান্তে ১০ হাজারের বেশি অভিবাসী জড়ো হয় এবং মেক্সিকো-টেক্সাস আন্তর্জাতিক ব্রিজের নিচে অস্থায়ী ক্যাম্প করে। পরে এসব অভিবাসনপ্রত্যাশীকে নিজ দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com