
নালিতাবাড়ী (শেরপুর) : যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৮৩তম জন্মদিন পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা যুবলীগের উদ্যোগে শহরের উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে জন্মদিনটি পালিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়েজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত যোগানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ।
অন্যান্যের মধ্যে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফায়সাল উদ্দিন সরকার, যুবলীগ নেতা হাফিজুল ইসলাম জুয়েল, শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান রাজন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু, যুবলীগ নেতা ছায়েদুর রহমান বাবলু, আবু হানিফ, মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়।