1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

কক্সবাজারে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  • আপডেট টাইম :: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া পূর্ব বড় ভেওলা এলাকায় র‍্যাব-১৫ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এসময় অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে কক্সবাজার ১৫ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাবের দাবি, নিহত দুইজন ডাকাত দলের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

মেজর শেখ ইউসুফ আহমেদ জানান, এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন খবর পেয়ে র‍্যাব সোমবার ভোররাতে পূর্ব বড় ভেওলায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‍্যাবও গুলি চালায়। গোলাগুলি শেষে দুজনকে পড়ে থাকতে দেখে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমান্ডার আরও জানান, ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় অস্ত্র, ৬টি গুলি ও ৪টি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com