1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে মানুষ-বন্যহাতি দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মধুটিলা ইকোপার্কে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক আরএসএম মুনিরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম. রুহুল আমীন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এএসএম আব্দুল্লাহেল ওয়ারেস নাইম, শ্রীবরদী উপজেলা পরিষদচেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন প্রমুখ।

বক্তারা জানান, বন্যহাতির সাথে দ্বন্দ্ব নিরসনের জন্য জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার হাতি চলাচলের এলাকায় বন্যহাতির অভয়াশ্রম করার প্রকল্প হাতে নিয়েছে সরকার। কোন অবস্থাতেই বন্যহাতিকে বৈদ্যুতিক শক দিয়ে মারা যাবে না। যদি কেউ এমন কাজ করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বন্যহাতির আক্রমণে নিহত পরিবারকে ৩ লাখ, আহতকে ১ লাখ ও ফসলের ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তারা।

আলোচনা শেষে সামাজিক বনায়নের ৩২ জন উপকারভোগীর মাঝে লভ্যাংশের ১ কোটি ৯ লাখ ৯৬ হাজার ৫৬২ টাকার চেক, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ ও গত এপ্রিলে বন্যহাতির আক্রমণে নিহত অপূর্ব চাম্বুগং এর পরিবারের সদস্যের হাতে ক্ষতিপুরণ হিসেবে ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এসময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান, নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল, মধুটিলা রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা, খোরশেদ আলম খোকা, জামাল উদ্দিন, মিজানুর রহমান, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com