1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

সচিবালয়ে নতুন সাজানো কক্ষে বসা হলো না মুরাদের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ১০ দিন আগে শুরু হয়েছিল তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দফতর পুনরায় সাজানোর কাজ। চলছিল নতুন ডেকোরেশন। কাজ শেষ হতে আর মাত্র একদিন বাকি। অথচ নতুন কক্ষে বসতেই পারলেন না মুরাদ। মঙ্গলবার, ৭ ডিসেম্বর পদত্যাগ করতে হল প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে।

ফেসবুকে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে প্রচন্ড সমালোচনার মুখে পড়েন তিনি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার দুপুরে নিজ দফতরে পদত্যাগ পত্র পাঠিয়েছেন ডা. মুরাদ।

মঙ্গলবার দুপুরে তার দফতরে গিয়ে দেখা যায়, নতুনভাবে সাজানো হচ্ছে সবকিছু। কাজ প্রায় শেষের দিকে। ডেকোরেশনের কাজ করা একজন শ্রমিক  বলেন, ১০/১২ দিন আগে রুমটি নতুনভাবে ডেকোরেশন করার কাজ শুরু হয়েছিল। কালকের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, কয়েকদিন আগেও রুমটি পরিদর্শন করার সময় যারা কাজ করছিলেন তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘সুন্দরভাবে কাজটি কর, আর কতদিন থাকি না থাকি, জানি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com