1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ব্যবহৃত টি-৫৫ ট্যাংক হস্তান্তর করলো ভারত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : বাংলাদেশের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক (বর্তমানে অকেজো) ও একটি ৭৫/২৪ মি:মি: মাউন্টেন হাউটজার গান (৭ ডিসেম্বর) ১১টার সময় ভারত বাংলাদেশের নিকট হস্তান্তর করে।
বিজয়ের মাসে বাংলাদেশের প্রতি সন্মাননা জানাতে তাদের এটি ভ্রাতৃপ্রতীম উপহার বলে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে।
টি-৫৫ ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নিকট এবং মাউন্টেন হাউটজার গানটি ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে। এ সংক্রান্ত ভারত সরকার একটি চিঠি পাঠিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের নিকট।
বিষয়টি বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার নিশ্চিত করেছেন।
ট্যাংক এবং মাউন্টেন হাউটজার গান বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রান্সপোর্ট থেকে ক্রেণের মাধ্যমে আনলোড করে বাংলাদেশি ট্রান্সপোর্টে পুনরায় লোড করে লালন শাহ সেতু এবং বঙ্গবন্ধু সেতু হয়ে সেনা সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে জাতীয় জাদুঘর, শাহবাগ ও ঢাকা সেনানিবাসে পৌছানো হবে।
বেনাপোল স্থলবন্দর উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানিয়েছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে নিয়ে যাওয়া ৬টি কামান (মুজিব ব্যাটারি) উপহার হিসেবে ফেরত দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এর মধ্যে ২০১১ সালের ২১ জুন ২টি ও ১৯ ডিসেম্বর ৪টি কামান ফেরত দেয়।
এ ছাড়াও বন্ধুত্বের নিদর্শন স্বরুপ বিভিন্ন সময়ে প্রশিক্ষিত কুকুর, ঘোড়া ও কম্পিউটার উপহার দিয়েছে ভারত সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com