1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হালুয়াঘাট মুক্ত দিবস পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

হালুয়াঘাট (ময়মনসিংহ) : আজ ৭ ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারদের বিরুদ্ধে মুক্তিবাহিনী, ছাত্র, কৃষক, জনতা সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়ে এই অঞ্চল’কে শত্রুমুক্ত করে স্বাধীন করে।

হালুয়াঘাট অঞ্চলকে হানাদারমুক্ত করে তৎকালীন আঞ্চলিক সংগঠক প্রয়াত কুদ্রত উল্লাহ মণ্ডল উপজেলার ভূমি অফিসের সামনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে লাল-সবুজের স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকে প্রতি বছর এই উপজেলায় হানাদারমুক্ত দিবস পালন করা হয়।

হালুয়াঘাট হানাদারমুক্ত দিবস উপলক্ষে (৭ ডিসেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে করা হয়।

পতাকা উত্তোলন শেষে বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সেখানেই সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমূখ।

আলোচনা শেষে স্বাধীনতাযুদ্ধে নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com