1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কলাপাড়ায় বেড়িবাঁধে বসবাসরত অসহায় ৬৬টি পরিবার মিলেমিশে থাকতে চায়

  • আপডেট টাইম :: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে পায়বা সমুদ্র বন্দরের জন্য ভূমি অধিগ্রহণ করে সরকার ২টি গ্রামের ১৭২টি পরিবার দীর্ঘ বছর ধরে একসাথে বসবাস করতো। এখন ১০৬টি পরিবারকে মহল্লাপাড়া ২নং প্যাকেজে আবাসন ঘর দেওয়া হয়েছে। বাকি ৬৬টি পরিবারকে অন্যত্র আবাসন ঘর দেওয়া হবে।

ওই পরিবারগুলোর দাবি, তদের যদি মহল্লাপাড়া ২নং প্যাকেজে আবাসন ঘর দেয়া হয় তাহলে তারা আগের মতো একসাথে আত্মীয়-স্বজন ও প্রতিবেশি নিয়ে শান্তিতে বসবাস করতে পারবেন। ৬৬টি পরিবার এখন পর্যন্ত ঘর না পেয়ে বেড়িবাঁধের উপর অসহায়ভাবে জীবন যাপন করছেন।

সরজমিনে গিয়ে ঘুরে দেখা যায়, কলাপাড়ার লালুয়া ইউনিয়নের ২ গ্রামের ১৭২টি পরিবারের মধ্য নয়াকাটা গ্রামের ৫৭টি পরিবারের ২৯টি পরিবারকে মহল্লা পাড়া ২নং প্যাকেজে আবাসন ঘর দেওয়া হয়েছে। বাকি ২৮ পরিবারকে অন্যত্র আবাসন ঘর দিতে চাচ্ছেন। চৌধুরিপাড়া গ্রামের ১১৫টি পরিবারের ৭৭টি পরিবার ঘর পেয়েছে। বাকি ৩৮টি পরিবারকে অন্য প্যাকেজে ঘর দিতে চায় পায়রা বন্দর কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় দীর্ঘ বছর ধরে বসবাস করা বাপ-দাদার ভিটা-বাড়ি সব দিয়েছেন। পায়রা সমুদ্র বন্দরের জন্য ৬৬টি পরিবার এখন বেড়িবাঁধের উপর অসহায় জীবন যাপন করছেন। তাদের দাবি, দীর্ঘ বছর ধরে সুখ-দুঃখে একসাথে ছিলাম। বাকী জীবন এক সাথে থাকতে চাই। সরকার সকলকে যদি মহল্লাপাড়া ২নং প্যাকেজে আবাসন ঘর দেয় তাহলে আমরা সবাই আগের মতো একসাথে বসবাস করতে পারব। মহল্লাপাড়া ২নং প্যাকেজে ঘর খালি থাকা সত্বেও তাদেরকে অন্য প্যাকেজে ঘর দিলে সেখানে বসবাস করতে কষ্ট হবে।

বেড়িবাঁধের উপর আশ্রয় নেয়া রেশমা বেগম এ প্রতিনিধিকে বলেন, আমার দুই সন্তান নিয়ে আমি একা ছিলাম। এখানে বিপদের সময় সকলকে পেয়েছি। মহল্লাপাড়া ২নং প্যাকেজে ঘর পেলে সবাইকে পাব। যদি অন্য কোথাও ঘর দেয় সেখানে থাকবো কিভাবে? বেড়িবাঁধের উপর আশ্রয় নেয়া অসহায় মরিয়ম জান বিবি, মিনারা বেগম ও শেফালি বেগম বলেন, আমরা দুই গ্রামের মানুষ মিলেমিশে একত্রে ছিলাম। বাকি জীবনটা একসাথে থাকতে চাই। মহল্লাপাড়া ২নং প্যকেজে আমরা থাকতে চাই। এটা আমাদের দাবী সরকারের কাছে।

বেড়িবাঁধের উপর আশ্রয় নেয়া ইউসুফ আলী সরদার, করিম প্যদা ও নুরছাইদ এ প্রতিবেদককে বলেন, বয়স এখন ষাটের উপরে। এত বছর যাদের সাথে বসবাস করেছি বাকি জীবনটা তাদের সাথে কাটাতে চাই। মহল্লাপাড়া ২নং প্যাকেজে আমাদের আবাসন ঘর দিলে এক সাথে শান্তিতে বসবাস করতে পারবো। যখন আমাদের জমি সরকার নেয় তখন অফিসাররা বলেছেন, কোথায় থাকতে চান। তখন আমরা বলছি মহল্লাপাড়া থাকবো। এখন কেউ মহল্লাপাড়া আবার কাউকে দেওয়া হবে অন্য যায়গায়। তাহলে আমরা প্রিয়জন-আপনজন থেকে বিচ্ছিন্ন হয়ে যামু। তাই আমরা চাই একসাথে থাকতে।

লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, মহল্লাপাড়া ২নং প্যাকেজে যদি ঘর থাকে তাহলে তাদেরকে সেখানে দেয়া হোক। কারন তারা ৬০ বছর ধরে একত্রে বসবাস করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com