1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

তামিলনাড়ুতে হেলিকপ্টার বিধ্বস্ত: চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত মারা গেছেন। বুধবার (৮ ডিসেম্বর) রাতে ভারতীয় বিমানবাহিনী এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবাহিনী টুইটে বলেছে, ‘গভীর দুঃখের সঙ্গে নিশ্চিত করা হয়েছে যে, জেনারেল বিপিন রাওয়াত, মিসেস মধুলিকা রাওয়াত এবং আরও ১১ জন আরোহী দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় মারা গেছেন।’

স্থানীয় সময় বুধবার দুপুরে এমআই-সেভেনটিন হেলিকপ্টারটি ১৪ জন আরোহী নিয়ে কোইমবাটোরের সুলুরের সেনা ঘাঁটি থেকে নীলগিরির ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে যাচ্ছিল। হেলিকপ্টারটিতে জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রীসহ ১৪ জন আরোহী ছিল। পথে কুনুরে গভীর জঙ্গলের ওপর আছড়ে পড়ে কপ্টারটি। এর পরপরই তাতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে চার জন নিহতের খবর জানালেও পরে মৃতের সংখ্যা বাড়তে শুরু করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৩ আরোহী নিহত হয়েছেন। গুরুতর দগ্ধ একজন হাসপাতালে চিকিৎসাধীন  আছেন।

৬৩ বছর বয়সী জেনারেল রাওয়াতকে ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব দেওয়া হয়। এর আগে ২০১৬ সালে জেনারেল দলবীর সিং সুহাগের স্থলাভিষিক্ত হয়ে তিনি ২৭তম সেনাপ্রধান হিসাবে ভারতীয় সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেছিলেন।

বিপিন রাওয়াত ১৯৫৮ সালের ১৬ মার্চ উত্তরাখণ্ডের পাউরিতে জন্মগ্রহণ করেন। তার বাবা লক্ষ্মণ সিং লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দীর্ঘ কর্মজীবনে, জেনারেল রাওয়াত সেনাবাহিনীর পূর্ব সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি সেনা ব্যাটালিয়নের নেতৃত্ব দিয়েছেন। এর পাশাপাশি তিনি কাশ্মীর এবং উত্তর-পূর্বে সেনা ইউনিটের নেতৃত্ব দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com