1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ভারতের প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩

  • আপডেট টাইম :: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ১৩ জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ভারতের প্রতিরক্ষা প্রধান ( চিফ অব ডিফেন্স স্টাফ) বিপিন রাওয়াত ছিলেন। তবে তিনি জীবিত নাকি মৃত সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে এনডিটিভি জানিয়েছে, বিধস্ত হেলিকপ্টার থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও জানাননি ভারতীয় কর্মকর্তারা।

ভারতীয় গণমাধ‌্যমে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে বিধস্ত হয় হেলিকপ্টারটি। এরপর আগুন ধরে যায় এতে। ঘটনাস্থল থেকে বিপিন রাওয়াতকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী মধুলিকাও ওই হেলিকপ্টারে ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। নিহতদের লাশ তামিলনাড়ুর ওয়েলিংটন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

তামিলনাড়ুর বনমন্ত্রী কে রাম চন্দ্রন বলেন, হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আহতদের অবস্থাই আশঙ্কাজনক।

সংবাদমাধ্যম পিটিআই নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ঘন কুয়াশার কারণে ভালোভাবে সামনে দেখতে পাচ্ছিলেন না পাইলট। ধারণা করা হচ্ছে, এই কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটির উদ্দেশে রওনা দিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরি।

উদ্ধার তৎপরতায় নজরদারি করছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার বিকেলে রাজনাথ সিং পার্লামেন্টে পুরো বিষয়টি অবহিত করবেন। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, পিটিআই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com