1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে সোমবার বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

মেক্সিকোতে ট্রাক উল্টে ৫৩ অভিবাসনপ্রত্যাশী নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার ও ট্রাকের সংঘর্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের অধিকাংশই অভিবাসনপ্রত্যাশী।

শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সে দেশের সরকারি কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ৫৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেসব ছবিতে দেখা যায়, হতাহতরা মহাসড়কে ছড়িয়ে ছিঁটিয়ে পড়ে আছেন। এছাড়া ট্রাকের কার্গো এলাকার ভিতরেও পড়ে আছে অনেকের দেহ।

এদিকে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদর।  এক টুইট বার্তায় তিনি বলেন, এ ঘটনা খুবই বেদনাদায়ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com