1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

কাটাখালির মেয়র আব্বাস বরখাস্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

রাজশাহী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার আব্বাস আলীকে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্বাস আলীর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় তিনি কর্মস্থলে অনুপস্থিত। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহণকারী সাধারণ নাগরিক পৌর সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যা পৌরসভার স্বার্থের পরিপন্থী ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয়। এ কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তিকর একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।  এ নিয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ১ ডিসেম্বর তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে আব্বাস আলীকে আওয়ামী লীগের দুটি দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com