1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ীতে অজ্ঞাত রোগে গরু মৃত্যুর ঘটনায় ক্ষতিপুরণের দাবিতে খামারিদের মানব বন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে আলাদীপুর-বেতদিঘী ইউনিয়নে অজ্ঞাত রোগে প্রায় ৩০ টি গরুর মৃত্যুর প্রতিবাদে খামারিদের মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বেলা বারোটায় বাসুদেবপুর গ্রামের ফুলবাড়ী মাদিলাহাট রাস্তার মাঝে বাসুদেবপুর গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, প্রায় মাস হতে চলল এতগুলো গরুর মৃত্যুরহস্য উদঘাটন হচ্ছেনা ।
এদিকে আক্রান্ত গরুর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ায় গ্রামের গৃহস্থ কৃষকরা ক্ষতি করে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। গ্রামে প্রায় ৩০ টি গরু বিক্রি করেছেন ভুক্তভোগীরা।
মহেশপুরের সুলতান হোসেন বলেন, সাতটি গরুর তিনটি আক্রান্ত হলে চারটি বিক্রি করে দিয়ে এখন তার গোয়াল ঘর শূন্য। ওই গ্রামের মুক্তার হুজুরের চারটি মোশাররফ একটি এবং দুটি বিষক্রিয়ায় আক্রান্ত হলে সে দুটো বিক্রি করে।
বাসুদেবপুরের আজাদ হোসেন, জহুরুল হোসেন, মাহমুদা বেগম বলেন, আমাদের যে খড়-ধান গুলো রয়েছে সেগুলো আমরা খাওয়াতে পারব না, বিক্রি করতে পারবোনা, সেগুলো আমাদের কি হবে?
বাদশা হোসেন বলেন, আমার চারটি গরু মারা গিয়েছে, একটি বিক্রি করেছি, আমার এখন গোয়াল ঘর শূন্য, এর দায়ভার কে নেবে? আমরা এখন চরম অসহায় হয়ে পড়েছি।
বাসুদেবপুর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোয়াজ্জেম হোসেন বলেন, যেভাবে গরুর মৃত্যুর খবর শুনতে পাচ্ছি, তাতে করে আমরা অত্যন্ত আতঙ্কগ্রস্থ।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার আহসান হাবিব বলেন, রোগটি এখনও সনাক্ত করা যায়নি। তবে শুনেছি, কিছুদিন আগে ওই গ্রামে একটি অস্থায়ী ব্যাটারি কারখানা গড়ে উঠেছিল। সম্ভবত সীসার বিষক্রিয়া ছড়িয়ে পড়তে পারে। ঢাকা থেকে গত বৃহস্পতিবার (৯ডিসেম্বর) ৪ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম এসেছে। তারা কাজ করছে, প্রতিবেদন সম্পন্ন হলেই রোগের প্রকৃত কারণ স্পষ্ট হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। গরুর মৃত্যুতে  ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করবো। আমি ক্ষতিগ্রস্তদের তালিকা করছি। তাদের আন্দোলন করতে হবে না। যথাসাধ্য চেষ্টা করবো খামারিদের এই ক্ষতি কাটিয়ে উঠতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com