1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কুড়িগ্রামে রোকেয়া দিবসে ৬ নারীকে জয়িতা সম্মাননা 

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
কুড়িগ্রাম : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে কুড়িগ্রামে জেলা পর্যায়ে ৫টি  ক্যাটাগরিতে ৬ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। নিজেদের অবস্থানে থেকে সমাজে বিশেষ অবদানের জন্য তাদের এ জয়িতা সম্মাননা দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্য্যালয়ে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবসের উপর এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এরপর সমাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ  ৬ নারীর হাতে জয়িতা সম্মাননা তুলে দেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু।
জয়িতা নারীরা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী কুড়িগ্রাম পৌরসভার জুলিয়া ইয়াসমিন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সদর উপজেলার মোছা: আন্জুমানারা বেগম, সফল জননী নারী সদর উপজেলার মোছা: আমেনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী সদর উপজেলার মোছা: আম্বিয়া বেগম এবং নাগেশ্বরী উপজেলার মোছা: লুৎফা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য সদর উপজেলার রওশন আরা বেগম।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা দেয়া হলো। যা সমাজে নারীদের  উন্নয়নে ভুমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com