1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

র‌্যাব কর্মকর্তাদের মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

ঢাকা: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা কী রিপোর্ট বা কিসের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা দিয়েছে সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে ওই দেশের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আত্মরক্ষর্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে থাকে।’

এ সময় জামালপুর-৪ আসনের সংসদ সদস‌্য ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে কানাডা ঢুকতে না দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয় আমার জানা নেই। খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।’

উল্লেখ্য, র‌্যাবের সাত কর্মকর্তাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com