1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বেনাপোলে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২টি (ওজন ২ কেজি ৩শ”৯৫ গ্রাম) সোনার বারসহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে সীমান্তের পুটখালী মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কামরুল বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তর পাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায় পাচারকারীরা ভারতে বিপুল পরিমাণ সোনার বার পাচার করছে। এমন সংবাদে খুলনা ২১ বিজিবি অধিনস্থ পুটখালী বিওপির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১২টি সোনার বারসহ তাকে আটক করে। জব্দকৃত সোনার বারের আনুমানিক সিজার মূল্য এক কোটি তেষট্টি লক্ষ তেত্রিশ হাজার নয়শ টাকা।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহী জানান, আটক আসামির বিরুদ্ধে স্বর্ন পাচার আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com