1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

রাজশাহী-চাঁপাই মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল ৩ জনের

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

রাজশাহী: রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছেন।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ ও গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড় এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

রোববার (১২ ডিসেম্বর) সকালে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

নিহতরা হলেন— গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামের আবদুস সালাম (৬০) এবং তার ছেলে মো. ইব্রাহিম (৩৫) ও রাজপাড়া থানার আলীগঞ্জ বাগানপাড়া এলাকার আবদুল বাবুর ছেলে মো. পারভেজ (২৪)।

ওসি কামরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন ইব্রাহিম ও তার বাবা। বিজয়নগরে একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুস সালাম মারা যান। আর ইব্রাহিমকে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর রাত ২টা ৪৫ মিনিটে মারা যান। এ নিয়ে থানায় একটি মামলা হবে বলেও জানান ওসি।

এদিকে, রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, শনিবার সন্ধ্যার পর পারভেজ তার মোটরসাইকেলে স্ত্রী সুবর্ণা খাতুন (১৮) ও ভাগ্নি রাইসা খাতুনকে (৭) নিয়ে যাচ্ছিলেন। আলীগঞ্জ এলাকায় একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হন। আহত দুজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান এসআই কাজল কুমার নন্দী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com