1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা নদীরপাড়ের কাঁচা রাস্তার উপর থেকে বস্ত্রহীন অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকালে নদীর পাড়ের পাশ দিয়ে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় ওই যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি রুমাল, ছোট গামছা ও পায়ের জুতা উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com