1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি দেশটির একটি সামরিক হাসপাতালে আইসোলেশনে আছেন। দেহে করোনার মৃদু লক্ষণ দেখা দেওয়ার পর রামফোসার চিকিৎসা শুরু করা হয় বলেও জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। তবে তিনি ওমিক্রনে আক্রান্ত কিনা সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, রোববার (১২ ডিসেম্বর) কেপটাউনে সাবেক প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন রামফোসা। সেখান থেকে ফেরার পর অসুস্থ বোধ করেন প্রেসিডেন্ট। পরীক্ষা করা হলে রামফোসা করোনায় আক্রান্ত বলে জানা যায়। তিনি বর্তমানে দেশটির সামরিক হাসপাতালে স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।

প্রেসিডেন্ট কার্যালয় জানায়, করোনা শনাক্ত হওয়ার পর রামাফোসা আগামী এক সপ্তাহের জন্য প্রেসিডেন্টের সব দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে হস্তান্তর করেছেন।

বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার জনগণের উদ্দেশে প্রেসিডেন্ট রামফোসার বক্তব্য তুলে ধরা হয়েছে। তাতে তিনি বলেন, তাঁর করোনায় আক্রান্ত হওয়ার এ ঘটনা সব মানুষকে টিকা নেওয়ার ব্যাপারে সতর্ক ও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যাপারে সাবধান থাকার বিষয়টি মনে করিয়ে দিচ্ছে। গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি ঠেকাতে এখন পর্যন্ত টিকাই সবচেয়ে ভালো প্রতিরক্ষা।

প্রেসিডেন্ট কার্যালয় জানায়, গত সপ্তাহে রামফোসা পশ্চিম আফ্রিকার চারটি দেশ সফর করেন। সে সময় তাকে কয়েক দফা করোনার পরীক্ষা করানো হয়। কিন্তু প্রতিবারই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। গত বুধবার প্রেসিডেন্ট সেনেগাল সফর শেষে দেশে ফেরেন।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। এরপর থেকেই করোনার এ ধরনটি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ ছড়াতে শুরু করে। এমনকি এর প্রকোপ থেকে বাঁচতে রোববার যুক্তরাজ্যে ‘ওমিক্রন ইমার্জেন্সি’ ঘোষণা করেছেন সে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

সূত্র: আল-জাজিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com