1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

ইসলামি সভা নিয়ে দ্বন্দ্বে ২ খুন, ৩৬ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহে ইসলামি সভা নিয়ে দ্বন্দ্বে দুই ভাই নিহতের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) রাতে নিহতদের বাবা আলী আকবর, নিহত দুই ভাইয়ের স্ত্রী মাহফুজা খাতুন (২৮) ও হাসনা আক্তার (৩১) বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলায় স্থানীয় সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়িদকে প্রধান আসামি করে মোট ৩৬ জনের নাম উল্লেখ করা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

তিনি জানান, দুই ভাই খুনের ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গত রাতে মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। এ পর্যন্ত দুই আসামি গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সদর উপজেলার চর সিরতা ইউনিয়নে ইসলামিক সভা ও জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিয়ে রফিকুল ইসলাম ও তার ভাই সফিকুল ইসলাম নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com