1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলি, নিহত ৪

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের বন্দর শহর টাইরে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণে নিহতের জানাজার সময় গুলিতে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, নিহতরা তাদের সদস্য।

শরণার্থী শিবিরের এক বাসিন্দা এএফপিকে জানান, মরদেহ বহনকারী মিছিলটি শিবিরের কবরস্থানে পৌঁছানোর পর হঠাৎ করে ভিড় লক্ষ্য করে গুলি শুরু হয়। তিনি আরও জানান কে বা কারা গুলি চালিয়েছে ভিড়ের মধ্যে তা বোঝা যায়নি।

হামাস কর্মকর্তা রাফাত আল মুররা জানান, গত শুক্রবার লেবাননের বন্দরনগরী টাইরের বাইরে বুর্জ আল-শেমালি শিবিরে এক বিস্ফোরণে নিহত এক ফিলিস্তিনির জানাজায় গুলি চালিয়েছে প্রতিদ্বন্দ্বি গ্রুপ ফাতাহ সদস্যরা। তিনি জানান, এই গুলিতে আরও ছয় জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে বুর্জ আল-শেমালি ক্যাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্যাম্পের ভেতরের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, বিস্ফোরণে কমপক্ষে এক ডজন লোক আহত হন। এসময় কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া যায়। লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলি, নিহত ৪

এনএনএ’র খবরে বলা হয়, ক্যাম্পের ভেতর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো অস্ত্র গুদামে এ বিস্ফোরণ ঘটে। এ নিয়ে তদন্তের নির্দেশ দেন স্থানীয় এক বিচারক। পরে সেটি প্রত্যাখ্যান করে স্থানীয় সময় শনিবার হামাস এক বিবৃতিতে জানায়, বৈদ্যুতিক ত্রুটি থেকে শুক্রবার রাতে ওই বিস্ফোরণটি ঘটে।

২০০৭ সালে জাতিসংঘের অধীনে অনুষ্ঠিত এক নির্বাচনে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট হামাসের কাছে পরাজিত হয়। এরপরই হামাস ও ফাতাহ পরস্পরের প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠে।

সূত্র: আরব নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com