1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে কৃষ‌কের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপু‌রের শ্রীবরদী‌তে আ‌নিছুর রহমান (৫০) না‌মে এক কৃষ‌কের ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (১৩ ডি‌সেম্বর) সকালে উপ‌জেলার ভেলুয়া ইউ‌নিয়‌নের চরশিমুলচড়া এলাকার কাঁঠাল গা‌ছ থে‌কে তার লাশ উদ্ধার করা হয়। আ‌নিছুর রহমান ওই এলাকার মৃত মকবুল হো‌সে‌নের ছে‌লে।

নিহ‌তের প‌রিবার ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, আ‌নিছুর রহমান সোমবার রাতে কোন এক সময় বা‌ড়ির পা‌শে নিজের কাঁঠাল গা‌ছের ডা‌লের সা‌থে র‌শি দিয়ে গলায় ফাঁস টানিয়ে আত্মহত‌্যা ক‌রে। সকা‌লে নিহ‌তের ছোট ভাই আজাহার আলী গোয়ালঘর থে‌কে গরু নি‌য়ে কাঁঠাল গা‌ছে বাঁধার জন‌্য আস‌লে তার বড় ভাই‌য়ের লাশ ঝুলন্ত অবস্থায় দেখ‌তে পায়। প‌রে ডাক‌চিৎকার দি‌লে আশপা‌শের লোকজন আ‌সে এবং পু‌লিশ‌কে খবর দেয়। পু‌লিশ ঘটনাস্থল থে‌কে তার লাশ উদ্ধার ক‌রে।

আ‌নিছুর রহমানের আ‌রেক ছোট ভাই ই‌দ্রিস আলী ব‌লেন, আমার বড় ভাই মান‌সিক ও বুক ধরফর রো‌গে আক্রান্ত ছি‌লেন। শীত মৌসুম আস‌লেই আমার ভাই‌য়ের এ রোগ আরো বৃ‌দ্ধি পায়। গত শী‌তেও হঠাৎ ক‌রে এ রো‌গে আমার ভাই বে‌শি আক্রান্ত হ‌য়ে যায়।

শ্রীবরদী থানার অ‌ফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ব‌লেন, এ ব‌্যাপা‌রে নিহতর ছোট ভাই বাদী হয়ে শ্রীবরদী থানায় এক‌টি অপমৃত‌্যু মামলা দা‌য়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com