1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ীতে ২০৫টি আতিদরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার ২০৫টি অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
সকাল ১১টায় অতিদিরিদ্র পরিবার উন্নয়নে গরু বিতরণ কর্মসুচির আওতায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী (এপি) এর আয়োজনে, উপজেলার বেতদিঘী ইউনিয়নের সিদ্দিশী উচ্চ বিদ্যালয় মাঠে এলুয়ারী, আলাদীপুর, বেতদিঘী, কাজিহাল ইউনিয়নের অতিদরিদ্র পরিবারের মাঝে এই বকনা গরু বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে বকনা গরু বিতরণ উদ্বোধন করেন প্রাথামিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদিঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপাধক্ষ শাহ মো: আব্দুল কুদ্দুস, মাদিলাহাট কলেজের অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল আলম ডাবলু,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার (এসিও) অরোবিন্দু সিলভেটার গোসেভ, এপি ফুলবাড়ী শাখার ম্যানেজার স্বপন সিং, বেতদিঘি ইউনিয়নয় আওয়ামী লীগের সভাপতি সরোয়ার আলম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, কাজিহাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক তোবারক হোসেন, শিদ্দিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com