
নালিতাবাড়ী (শেরপুর) : ইউপি সদস্য পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে হ্যাট্টিক করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০নং যোগানিয়া ইউনিয়নের আমীর হোসেন।
আমীর হোসেন যোগানিয়া ইউপি’র ৭নং ওয়ার্ড সদস্য। তিনি এবারের নির্বাচনে অংশ নিয়ে টিউবওয়েল প্রতীকে ৬৭৪ ভোট পেয়ে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সালাউদ্দিন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫০৯ ভোট এবং অপর প্রতিদ্বন্দ্বি জমশেদ আলী মোরগ প্রতীকে পেয়েছেন ১৪ ভোট।
এর আগে দ্বিতীয় মেয়াদে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর শেষদিকে প্রায় দুই বছরের অধিক সময় যোগানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছেন।