1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে সন্তানের মুগুরের আঘাতে গর্ভধারিণী মায়ের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা গ্রামে সন্তানের মুগুরের আঘাতে গর্ভধারিণী মায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ভাগ্যহত মা জহুরা খাতুন (৪৩) ওই গ্রামের সাহের উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম জহুরুল ইসলাম (২২)।

স্থানীয় সূত্র জানায়, পানিহাতা পূর্বপাড়া গ্রামের সাহের উদ্দিনের প্রথম সন্তান জহুরুল ইসলাম ও তার গর্ভধারিণী মা জহুরার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মা ছেলেকে শাসন করতে চাইলে ছেলে জহুরুল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা কাঠের মুগুর দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই প্রাণ হারায় তার মা। তবে এসময় বাড়িতে কেউ ছিল না। ফলে মায়ের মৃত্যু দেখে ছেলে জহুরুল দৌড়ে পালিয়ে যায়।

পরে এ ঘটনা প্রকাশ হয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকাবাসী মিলে অভিযুক্ত ছেলেকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বারালিয়াকোনা গ্রামের তার ভগ্নিপতির বাড়ি থেকে আটক করে এনে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com