1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নিখোঁজের ২১দিন পর পাহাড়ে মাটি খুঁড়ে অটোচালকের মরদেহ উদ্ধার: দুই ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

শেরপুর : শেরপুরের শ্রীবরদী থেকে নিখোঁজের ২১দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালক হোসেন আলীর মরদেহ ঝিনাইগাতির গারোপাহাড়ের নওকুচি এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করেছে র্যাব।

পরিবার ও র্যাব সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার সেখদি গ্রামের নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয় হোসেন আলী। এরপর থেকেই সে নিখোঁজ হয়। পরে তার অটোরিকশাটি ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । বিষয়টি র্যাবকে জানানো হলে  অনুসন্ধান নামে র্যাব। একপর্যায়ে ঝিনাইগাতী উপজেলার নওকুচি গ্রাম থেকে সুমেল নামে এক ছিনতাইকারীকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে আরেক ছিনতাইকারী শ্রীবরদীর ভেলুয়া গ্রামের সুজনকে আটক করে র্যাব।

আটক ছিনতাইকারীরা র্যাবকে জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা যাত্রীবেশে হোসেন আলীর অটোরিকশায় ওঠে গারো পাহাড়ে নিয়ে যায় এবং তাকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখে। তাদের দেয়া তথ্যমতে, দুপুরে নওকুচি পাহাড়ে মাটি খুঁড়ে র্যাব হোসেনের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে হোসেনের পরিবার ও এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

এ ব্যাপারে র্যাব-১৪ এর অধিনায়ক মোঃ রুকনুজ্জামান জানান, আমরা ঘটনাটির তদন্ত করছি। এর সাথে জড়িত সবার বিরুদ্ধেই ব্যবস্থা নিবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com