
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাঙ্গিনারপাড় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে পৌর শহরের সেন্টএন্ডুজ উচ্চ বিদ্যালয় হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সূর্যাস্তের পর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও দোয়া অনুষ্ঠিত হয়।
সকালে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম বেগ, সমবায় কর্মকর্তা মোঃ কামরুল হুদা, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শাহীনুজ্জামান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।