1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

হাইতিতে ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৫৯

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : হাইতিতে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে ৫৯ জন নিহত হয়েছে। সোমবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ হাইতিয়েনে এ ঘটনা ঘটেছে।

নগরীর উপমেয়র প্যাট্রিক আলমনর জানিয়েছেন, এ পর্যন্ত ৫৯ জন মারা গেছেন। পুরো পরিস্থিতি জটিল। আহতদের বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন।

তিনি বলেছেন, ‘আমরা এখনও পর্যন্ত ৫৯ জনের মৃত্যুর খবর পেয়েছি এবং শহরের বিভিন্ন হাসপাতালে অর্ধশত আহত রয়েছে। প্রায় অর্ধশত বাড়ি আগুনে পুড়ে গেছে। এগুলোর অধিকাংশই দ্রুত ধ্বংস করতে হবে।’

প্যাট্রিক বলেন, ‘এ দুভার্গ্যজনক ঘটনায় নগরীর বিপুল পরিমাণ সহযোগিতা প্রয়োজন, কেন্দ্রীয় সরকার সাহায্যের প্রস্তাব দিয়েছে, আমরা এটি দেখার অপেক্ষায় আছি। আমাদের বিশ্বাস, কেন্দ্রীয় সরকার যা দেবে তারচেয়ে বেশি সহযোগিতা প্রয়োজন আমাদের, পরিস্থিতি জটিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com