1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ফুলবাড়ী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুর ফুলবাড়ী প্রেসক্লাব এর স্থায়ী কার্যালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, ফুলবাড়ীর সাংবাদিকরা নিঃস্বার্থভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে আসছে। ফুলবাড়ী প্রেসক্লাব ১৯৮১ সাল থেকেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে লালন করেই এতোদূর পৌঁছেছে। আগামীতেও এভাবেই তারা বহুদূর এগিয়ে যাবে।
গতকাল বুধবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ফুলবাড়ী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী উপজেলা পরিষদ রোডস্থ ফুলবাড়ী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের ফলক উন্মোচন করেন সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামিমা আক্তার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামান শাহ কামরু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম, প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন মণ্ডল।
এছাড়াও বক্তব্য রাখেন- ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি হারুন-উর-রশীদ, সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম প্রমুখ। এতে ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com