1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

আবারও ইন্দোনেশিয়ার মাউন্ট সিমিরুতে অগ্নুৎপাত শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে ইন্দোনেশিয়ার মাউন্ট সিমিরু আগ্নেয়গিরিতে। উৎক্ষিপ্ত বিপুল পরিমাণ ছাই ও লাভার ঢলের কারণে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চলতি মাসের শুরুতে জাভা দ্বীপের সর্বোচ্চ এই পর্বতটিতে অগ্নুৎপাত হয়েছিল। এতে অন্তত ৪৮ জনের মৃত্যু হয় এবং নিখোঁজ রয়েছে ১২ জন। আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত লাভা ও অন্যান্য বর্জ্য প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার উদ্ধারকারীরা আগ্নেয়গিরির আশেপাশের এলাকায় কাদা ও বর্জ্য অপসারণের কাজ করছিলেন। দ্বিতীয়বারের মতো লাভা বের হতে শুরু হলে তারা অপসারণের কাজ বন্ধ করে দেন।

উদ্ধারকারী দলের সদস্য সাইফুল হাসান বলেন, ‘উদ্ধাকারীদের কাজ অব্যাহত রাখা খুবই বিপজ্জনক।’ উৎক্ষিপ্ত লাভা বৃষ্টির ফোটার মতো গ্রামবাসীদের ওপর পড়ছিল বলে জানান তিনি। তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com