1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

ফিলিপিন্সে টাইফুনের আঘাতে ১২ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিন্সে চলতি বছরের ‘সবচেয়ে শক্তিশালী’ টাইফুন রাইয়ের আঘাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের প্রধান নির্বাহী রিকার্ডো জালাদ বলেছেন, ‘এই অঞ্চলে এখনও পর্যন্ত পর্যবেক্ষণ করা বা প্রাথমিক হতাহতের সংখ্যা মোট ১২।’

সংস্থাটি জানিয়েছে, টাইফুনের আঘাতে গাছ উপড়ে গেছে, সেতু ও ভবন বিধ্বস্ত হয়েছে।

গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ভোর ৫টায় সুপার টাইফুন রাই ফিলিপিন্সে আঘাত হানে। টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া ঘণ্টায় ২৪০ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া বিভাগ। এখনও পর্যন্ত টাইফুনের আঘাতে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com