1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

উত্তর কোরিয়ায় ১১ দিন হাসি-কান্না নিষিদ্ধ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় ১১ দিনের জন্য নাগরিকদের হাসি-কান্না, মদপান ও বিনোদনমূলক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির শীর্ষনেতা কিম জং উনের বাবা কিম জং ইলের ১০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

উত্তর কোরিয়ার এক নাগরিকের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া বলেছে, ‘শোক পালনের সময় আমাদের অবশ্যই মদপান, হাসি কিংবা বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত নয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, রাষ্ট্রীয় এই শোক পালনের সময় কোনো নাগরিকের স্বজন মারা গেলে জোরে কান্না করার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শোক পালন শেষ হওয়ার পর ওই মৃতদেহ বাড়ি থেকে বের করতে দেওয়া হবে, এর আগে নয়।

তিনি বলেন, ‘শোক পালনের দিনগুলোতে কারো জন্মদিন হলে তাও উদযাপন করা যাবে না’ বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

উত্তর কোরিয়ার এই নাগরিক বলেন, ‘অতীতের দিনগুলোতে শোকের সময় মদ্যপান বা নেশা করেছিল এমন অনেককে গ্রেপ্তার করা হয়েছিল এবং আদর্শিক অপরাধী হিসাবে গণ্য করা হয়েছিল। তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আর কখনও দেখা যায়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com