1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হালুয়াঘাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মো. মোশারফ হোসেন চৌধুরী’র উপর রাজনৈতিক প্রতিহিংসার কারণে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বিলডোরা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিলডোরা গ্রামের কয়েকশত মানুষ অংশগ্রহন করেন।

এ সময় স্থানীয় সাইফুল ইসলাম মীর তার বক্তব্যে বলেন, এই মামলায় অভিযুক্ত মোশারফ হোসেন চৌধুরী অত্যন্ত ভালো মানুষ। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলায় যে তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে, সে সময় সে আমার কাছেই ছিলো। ফলে এটি স্পষ্ট যে এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। নির্বাচনে বিপক্ষ প্রার্থী ও তার লোকজন তাকে ফাঁসাতেই এমন একটি মিথ্যা অভিযোগে মামলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও এ ঘটনার সুষ্ঠ তদন্তের দাবী জানাই।

মানববন্ধনে অংশ নেওয়া শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মোশারফ হোসেনের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে। সে এলাকায় সর্বমহলে গ্রহণযোগ্য একজন মানুষ। আমরা এলাকাবাসীর পক্ষে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার দাবী করছি।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণকারী মীর দেলোয়ার হোসেন এ সময় তার বক্তব্যে বলেন, মোশারফ হোসেন আমার একজন ভালো কর্মী ছিলো। কিন্তু নির্বাচনে তার বাড়িতে প্রার্থী থাকার পরেও সে আমার নির্বাচন করেছে। এটিকে আমার প্রতিপক্ষ ভালোভাবে নেয়নি। তারা নির্বাচনের পরে তার বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করেছে। এলাকার সকলের কাছে জিজ্ঞেস করে দেখেন এই ছেলে একজন ভালো মানুষ। শুধুমাত্র আমার নির্বাচন করার কারণেই তার উপর এই মামলাটি হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে জানতে মামলার বাদী পরশ আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২২ শে নভেম্বর উপজেলার বিলডোরা ইউনিয়নের বিলডোরা গ্রামের পরশ আলী তার মেয়ে (১৫) কে ঘরের ভেতর জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একই গ্রামের আবুল কাশেম চৌধুরীর পুত্র মোশারফ চৌধুরীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com