1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মহিপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশের কার্যক্রম উদ্ভোধন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে শিশু উন্নযন, নারীর ক্ষমতাযন ও যুব উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর নতুন সিডিপি (কলাপাড়া সিডিপি) উদ্বোধন করা হয়েছে।

গত সোমবার ১৩ ডিসেম্বর গুড নেইবারস বাংলাদেশ-এর আয়োজনে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুপুরের দিকে অনুষ্ঠিত হয় গুড নেইবারস বাংলাদেশ-এর নতুন কমিউনিটি ডেভলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)-এর উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে সিডিপি-এর কর্মএলাকা ও ফলক যৌথভাবে উম্মোচন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রীরমুক্তিযোদ্ধা এস এস রাকিবুল আহসান ও গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব এম. মাঈনউদ্দিন মইনুল।

গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)-এর কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা সমবায় কর্মকর্তা পংকজ কুমার, উপজেলা সমবায় কর্মকর্তা ফরিদ আহমেদ, মহিপুর সদর ইউপি চেয়ারম্যান ফজলু গাজী, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, মহিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম।

জানা যায়, গুড নেইবারস একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা যা ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে সমাজকল্যাণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও বৈষম্যমুক্ত বিশ্ব গঠনের লক্ষ্যে ও জিএনবি শিশুকে কেন্দ্র করে তার পরিবার উন্নয়নে কাজ করছে। জিএনবির লক্ষিত গোষ্ঠী হলো শিশু, নারী ও যুবক। এদের উন্নয়নই জিএনবির মূল লক্ষ্য। বর্তমানে জিএনবি ১২ টি জেলায় ১৬টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ও ৪ টিপিএসপির মাধ্যমে কাজ করছে। প্রাথমিকভাবে কলাপাড়া সিডিপিতে ১হাজার ৩শ জন শিশুর সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য সেবা ও ৬হাজার ৭৪৫জন স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে। ক্রমান্বয়ে এ সংখ্যা বৃদ্ধি পাবে। জিএনবি তার লক্ষিত জনগোষ্ঠীর উন্নয়ন, ঐ জনগোষ্ঠীদের ব্যবহার করে প্রকল্পের মাধ্যমে বিশেষ কর্মকান্ডের মধ্য দিয়ে যা করে থাকে। এরমধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, আয় বৃদ্ধিমূলক কার্যক্রম, জরুরী ত্রাণ সহায়তা, কমিউনিটি পার্টনারশীপ ইত্যাদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com