1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১০, আহত ১২

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। করাচির পুলিশের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। খবর ডনের।

জানা গেছে, শনিবার দুপুরে পাকিস্তানের করাচি শহরের শেরশাহ এলাকার পরচা চকে এ বিস্ফোরণ ঘটে। শেরশাহের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাফর আলি শাহ জানিয়েছেন, একটি বেসরকারি ব্যাংকের পাশের নালার কাছে বিস্ফোরণটি ঘটে। সেখানে একটি পেট্রলপাম্পও ছিল।

বিস্ফোরণে ধসে যাওয়া ভবনের ভেতরে এখনও অনেকে আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে। চলছে উদ্ধার কাজ।

পুলিশের মুখপাত্র আরও জানান, বিস্ফোরণের ঘটনাটি পরীক্ষা করে দেখার জন্য বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের ডাকা হয়েছে। তাদের পরীক্ষার পরই জানা যাবে মূল কারণ।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা থেকে গ্যাস থেকে বিস্ফোরণটি ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com