1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

‘রত্নগর্ভা’ সম্মাননা পেলেন সাংসদ জুয়েল আরেং এর মা মমতা আরেং

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার: “রত্নগর্ভা” সম্মানতা পেলেন প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাড. প্রমোদ মানকিন এর সহধর্মীনি ও (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং এর মাতা মমতা আরেং (অবসরপ্রাপ্ত শিক্ষক)।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবসের সূবর্ণ জয়ন্তী উদযাপন, করোনাকালীন প্রাথমিক শিক্ষার শিখন ঘাটতি পূরণে মতবিনিময় সভা ও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় এ সম্মাননা দেওয়া হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি বোরহান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং। প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল হক।

সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, পৌর সভার মেয়র খায়রুল আলম ভূঞা, ভূবনকুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম সুরুজ মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সূত্রধর, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রতন দাস, মনজুরুল হক জুয়েল, মোশারফ হোসেন, সায়মা সুলতানা, গোলাম মোস্তফা খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com