
নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) নালিতাবাড়ী শহর শাখার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান শহর বিএনপি’র পরীক্ষিত সৈনিক ছোট আনোয়ার হোসেন। ইতিমধ্যেই তিনি বিষয়টি নিয়ে জেলার নেতৃবৃন্দ থেকে সর্বত্র লবিং চালিয়ে যাচ্ছেন জোরেসোড়ে।
সূত্রমতে, ছোট আনোয়ার ছাত্র জীবনে নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য, পরবর্তী সময়ে পৌর বিএনপির ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক এবং পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০০৩ সালে শহর বিএনপি’র অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে ছোট আনোয়ার শহর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়কের দায়িত্ব পালন করছেন। রাজনীতি করতে গিয়ে আনোয়ার বর্তমানে দুটি রাজনৈতিক মামলার আসামী। , কর্মসূচী পালন, জেল-জুলুম আর আন্দোলন সবক্ষেত্রে তার উপস্থিতি সরব।
শহর বিএনপি’র সাধারণ সম্পাদক পদে প্রার্থী আনোয়ার হোসেন জানান, আমি বিএনপি পরিবারের সন্তান। আমার রাজনীতির শুরু থেকে এখনও দলের সিদ্ধান্তের বাইরে কোনদিন যাইনি। সিনিয়রদের পরামর্শে দলের সকল আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত থেকে রাজনীতি করে যাচ্ছি। রাজনীতি করতে গিয়ে প্রতিহিংসার শিকার হয়েছি আমি। ঠিকাদারী ব্যবসা প্রতিহিংসার শিকার হয়ে বন্ধ রয়েছে। লাখ লাখ টাকা বকেয়া রয়েছে যা তোলতে পারি না বিএনপি করি বলে। এমতাবস্থায় রাজনীতিতে আমার ত্যাগ রয়েছে।
সামনে নালিতাবাড়ী পৌর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি হবে। আমি ওই কমিটিতে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। আশা করছি, জেলার ও স্থানীয় নেতৃবৃন্দ আমাকে ওই পদে নির্বাচিত করবেন। তিনি বলেন, আমি সাধারণ সম্পাদক হলে সর্বদা বিএনপি’র কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে থাকবো। বিএনপি’র নীতি-আদর্শে কাজ করে যাবো।