
নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামে অবস্থিত আলহাজ্ব আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে সোলার ল্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সোলার ল্যাম্প স্থাপন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
জানা গেছে, রাতের বেলায় স্টেডিয়াম আলোকিত করতে টিআর-কাবিখা’র অর্থায়নে এ প্রকল্প হাতে নেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ব্যক্তিগত বরাদ্দের অংশ হতে ৮৫ ওয়াট ক্ষমতাসম্পন্ন মোট ১০টি সোলার ল্যাম্প স্টেডিয়ামে স্থাপনের পরিকল্পনা হাতে নেন। একইসঙ্গে রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে আরও ১০টি সোলার ল্যাম্প স্থাপন করা হচ্ছে বলেও জানা গেছে।
এর ফলে ওইসব স্থানে সন্ধ্যা নামার সাথে সাথে সংয়ক্রীয়ভাবে ল্যাম্প পোস্টগুলা জ্বলে উঠবে আবার ভোর হলে ধীরে ধীরে নিভে যাবে। ফলে স্টেডিয়াম ও বাজারসমূহ নিরাপদ হবে।