1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, পথচারী নারী আহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এর চালক বিপ্লব হোসাইন বিষু ওরফে সুমন (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে রেহেনা বেগম (৪৫) নামে এক নারী।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার ভালুকাকুড়া গ্রামে নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, শেরপুর শহরের বাগরাকসা মহল্লার মোরাদ মিয়ার ছেলে বিপ্লব হেসাইন বিষু ওরফে সুমন বিকেলে মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী হয়ে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভালুকাকুড়া গ্রামে পৌছালে পাকা রাস্তার পাশ থেকে আলী হোসেনের স্ত্রী রেহেনা বেগম পারাপার হতে চান। এসময় ওই নারীকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় চালক বিপ্লব। একইসঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে রেহেনা বেগমের পা ভেঙে যায়। এসময় আশপাশে কেউ না থাকায় উভয়ই রাস্তায় পড়ে থাকে। একটু পর পথচারীরা দেখতে পেয়ে উভয়কে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক বিপ্লবকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত রেহেনা বেগমকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, পুলিশ বিষয়টির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com