1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হালুয়াঘাটে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, গাড়ি ভাংচুর

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন’র উপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে (১৯ ডিসেম্বর) রোববার হালুয়াঘাট থানায় চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও ৩ জনকে অজ্ঞাতনামা দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- পূর্ব সমনিয়াপাড়া গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে আবু সাঈদ, আবু সাইদের ছেলে আজিজুল হক, হাফিজুল ও ফয়জুর রহমান। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান।

গাজিরভিটা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেন, মাটি কাটার ভেকুর (স্কেভেটর) ড্রাইভার সোহেল মিয়া সকালে ডাকিয়াপাড়া বাজারের মনোহারী দোকানদার আজিজুল হকের দোকান থেকে ৪০ লিটার বাকীতে ডিজেল ক্রয় করে। কিছুক্ষণ পর আমি আমার হায়েস গাড়ি নিয়ে ডিজেলের মূল্য পরিশোধ করে আসি। পরে ভেকু ড্রাইভার সোহেল আমাকে বলে যে, সে ৩৫ লিটার ডিজেল নিয়ে এসেছে। বাড়ি ফেরার পথে ডাকিয়াপাড়া বাজারের দোকানদার আজিজুক হককে ৩৫ লিটার ডিজেল দিয়ে কেন ৪০ লিটারের দাম নেওয়া হলো জিজ্ঞেস করলে সে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। আমি তার প্রতিবাদ করলে উল্লেখিত বিবাদীরা একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে জনসম্মুখে আমার উপর হামলা করে ও গাড়ি ভাঙচুর করে। আমার ড্রাইভার সিজার আমাকে রক্ষায় এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বিষয়টি জানতে অভিযোগের বিবাদীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com