1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলা শাখার উদ্যোগে গণস্বাস্থ্য কেন্দ্র ও ইনসিডিন বাংলাদেশ এর সহযোগিতায় নালিতাবাড়ী উপজেলায় মহান বিজয় দিবসের ৫০ বছর উপলক্ষে গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় নালিতাবাড়ীর আড়াই আনি বাজার নিজ কার্যালয়ে শেরপুর জেলার সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেরপুর জেলার গ্রাহস্থ নারী ইউনিয়ন এর সভাপতি মনোয়ারা পারভিন লিলি, এএসআই জগরুল পাশা, উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হাকিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, সাংগঠনিক সম্পাদক সজীব কুমার, পার্টি সদস্য রিতা রাণী পাল, রফিকুল ইসলাম, মজিবুর রহমান, আলমাস শেখসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং জেলার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও মহান মুক্তিযুদ্ধের মহাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেরপুর জেলার সম্পাদক রাজিয়া সুলতানা বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।তাই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে সকলকে সচেতন, একে অপরের সহযোগিতায় সদা তৎপর থাকতে হবে। বাঙালির নিরলস প্রচেষ্টাই পারে বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে।

আলোচনা সভা শেষে জেলার গরীব ও দুস্থ প্রায় ২০০ জন জনগণ ও ৫০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com