1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

না.গঞ্জে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ, চালকসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

রোববার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার নূরুল হক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়ার বুলেট ও বরগুনা জেলার শান্ত। নুরুল হক বাসের চালক, বুলেট হেলপার ও শান্ত কন্টাক্টর।

আজ সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে আসামিদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত বাসচালক নূরুল হককে (২১) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বন্দর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা জানান, রোববার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা বাসে ওই তরুণী রূপগঞ্জের গাউছিয়ায় যাচ্ছিলেন। বাসটি চিটাগাং রোডে আসলে সকল যাত্রী নেমে যায়। এই সুযোগে চলন্ত বাসের মধ্যে তরুণীকে চালক, হেলপার ও কন্ট্রাকটার মিলে ধর্ষণ করে। পরে মদনপুরে এসে তরুণীকে বাস থেকে নামিয়ে দেয়। পরে ৯৯৯ ফোন করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রাতেই গাড়ি মেরামতের দোকান থেকে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। বাসটি জব্দ করা হয়েছে।

পরে ওই তরুণী তাদের বিরুদ্ধে মামলা করে বলে জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com