1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

বাবা হচ্ছেন ক্রিকেটার নাসির হোসেন

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

ঢাকা: বাবা হচ্ছেন ক্রিকেটার নাসির হোসেন। সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ডিভোর্স না হওয়া সত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তার হাজিরা দেন। এদিন তারা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

নিয়মিত আদালতে আসতে অসুবিধা হচ্ছে জানিয়ে তিন জনই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করেন। কারণ হিসেবে তার আইনজীবী বলেন, ‘তামিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা।’ এ সংক্রান্ত কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়। আর সুমি আক্তারের পক্ষে বলা হয়, তিনি বয়স্ক নারী। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান এর বিরোধীতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। তাদের নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে বলে জানান বাদীপক্ষের আইনজীবী।

এদিকে, আজ মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিলো। কিন্তু আসামিপক্ষের আইনজীবী চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আগামী ২৪ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com